Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

প্রেসক্লাবে দুই দিনব্যাপী চক্ষু শিবির উদ্বোধন

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম  (ভিজিটর : ৪৩)

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ও vision spring এর সহযোগিতায়  জেলায় কর্মরত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই)  সকালে  পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন পাবনা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক খাইরুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিৎ নাগ, রবিউল ইসলাম রবি ও এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস রানা প্রমুখ।

দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান, বিনামূল্যে চশমা বিতরণসহ বিভিন্ন চক্ষুসেবা প্রদান করা হয়। 

বক্তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, সাংবাদিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এমন কার্যক্রম অত্যন্ত ইতিবাচক। তারা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝