Dhaka, Tuesday | 13 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 13 October 2026 | English
শিরোনাম:

মোংলায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি ও মহড়া

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৪ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ৪:০৭ পিএম  (ভিজিটর : ৩৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্র্যাক, ফ্রেন্ডশিপ, উত্তরণ ও কেয়ার বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগবিষয়ক মহড়া।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রতিনিধি মো. নূর আলম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা।


খুলনায় টাকা চুরির অপবাদে সাজমীরকে পিটিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

খুলনায় টাকা চুরির অপবাদে সাজমীরকে পিটিয়ে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

আলোচনা সভায় বক্তারা বলেন, মোংলা একটি দুর্যোগপ্রবণ এলাকা। লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের মানুষ নিয়মিত ক্ষতিগ্রস্ত হন। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী নয়।


বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর দায় রয়েছে। তাই এসব দেশের কাছে ঋণ নয়, বরং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবি করছে বাংলাদেশ।


আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি মোংলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝