| শিরোনাম: |

সংগৃহীত ছবি
মোংলায় প্রায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর শহরের প্রধান বাজার এলাকার ডা. আ. সামাদ সড়কে অবস্থিত মেসার্স রাকিবুল এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়।
এ সময় পলিথিন ব্যবসায়ী বাবুল মোল্লার মালিকানাধীন মেসার্স রাকিবুল এন্টারপ্রাইজের দোকান ও মাকড়ঢোন এলাকায় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অবৈধভাবে পলিথিন বিক্রি ও মজুতের দায়ে ব্যবসায়ী বাবুল মোল্লাকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা।
এফপি/মিব
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
কাউনিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ
দুর্গম পাহাড়ে প্রতিষ্ঠিত হবে নারী ফুটবল একাডেমি
রানী মেমোরিয়াল ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ