Dhaka, Tuesday | 13 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 13 October 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরে জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন ডোবা, নালা ও ড্রেনের পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, আগাছা অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী, পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।

এ ছাড়া পিরোজপুর পৌরসভা ও জেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় মশক নিধন এবং পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাসহ সর্বসাধারণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন, পিরোজপুরের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝