Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

নওগাঁয় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৩২ পিএম  (ভিজিটর : ৩৮)

নওগাঁর পত্নীতলায় নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার ছাদ থেকে পড়ে আকতারুল ইসলাম (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর কাঁচাবাজারের পেছনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতারুল ইসলাম মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নজিপুর কাঁচাবাজারের পেছনে জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন আকতারুল। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এতে তাঁর মাথায় আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝