Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

ঝিনাইদহে সীমান্তে ভারতীয় মদসহ নারী আটক

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:১৬ পিএম  (ভিজিটর : ২৮)

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই অভিযানে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার হরিহরনগর ও হুদাপাড়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ সময় মদের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে ভোর ৪টা ২০ মিনিটের দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের একটি মেহগনি বাগানে বিশেষ টহল পরিচালনা করে বিজিবি।

এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটক নারীকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝