Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

নীলফামারীতে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৪৯ পিএম  (ভিজিটর : ১৬)

নীলফামারীর ডোমার উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এসএমসি সভাপতি মেরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলহাজ্ব এটিএম নুরুল আমিন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, অভিভাবক দেলাওয়ার হোসেন, মিজানুর রহমান ও উত্তম কুমারসহ অনেকে বক্তব্য দেন।

সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে বিদ্যালয় ও পরিবারকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, এসএমসির সদস্য মামুন উর রশিদ সোহেল, একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে অভিভাবকেরা শিক্ষার্থীদের পড়াশোনা ও বিদ্যালয়সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্টরা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝