Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৩৭ পিএম  (ভিজিটর : ১৪)

শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, সততা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করতে খুলনার পাইকগাছায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনা, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন।

প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তনুশ্রী দে ‘প্রধান বক্তা’ নির্বাচিত হন।

রচনা প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে প্রথম হন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফরা তাবাসসুম ঈশী। দ্বিতীয় হন লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মায়মুনা জান্নাত এবং তৃতীয় হন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের রাশি সাধু।

‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এম. সাজেদুর রহমান। দ্বিতীয় হন কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের তাসনিম আক্তার তন্নী এবং তৃতীয় হন লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মো. সাকিব আল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সততা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করা জরুরি। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জি.এম.এম. আজাহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা, সহকারী অধ্যাপক নাছরিন আরা, আনসার-ভিডিপি প্রশিক্ষক কর্মকর্তা সাইদুর রহমান ও টিটিসি শিক্ষক মো. সাইফুল কাজী।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি নিজাম উদ্দিন ও পূর্ণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য মাহফুজুর রহমান, শুকদেব চন্দ্র রায়, কবিন্দ্রনাথ রায়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝