Dhaka, Thursday | 15 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 15 October 2026 | English
শিরোনাম:

ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম  (ভিজিটর : ৪)

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে সরকার। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, কেউ বাদ পড়বেন না।

বৃহস্পতিবার  (১৫ অক্টোবর)  পিরোজপুরের কাউখালী উপজেলার  ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো  বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।  বিএনপি যা বলে, তা করে দেখায়; ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দেয় না।

 নারীদের সংসারের ব্যয় মেটাতে সহায়তা করতেই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সহ রাজনৈতিক সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝