Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৩৪ পিএম  (ভিজিটর : ১৮)

বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনা আর হাসির রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য আবারও বড় ধামাকা নিয়ে হাজির নির্মাতা কাজল আরেফিন অমি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে একযোগে মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন এবং বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’।

আগের চ্যাপ্টারে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনার পর, এবারের গল্পে যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য এবারের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি!

ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই এবং সুনেরাহ। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলার সাথে এই দুই তারকার উপস্থিতি গল্পে যে দারুণ কোনো টুইস্ট আনতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

অসুস্থতা কাটিয়ে চ্যাপ্টার ১৩-তে অভাবনীয় সাড়া পাওয়ার পর, দর্শকদের এই বিপুল ভালোবাসার প্রতিদান দিতেই দ্রুততম সময়ের মধ্যে নতুন চমক নিয়ে হাজির হলেন নির্মাতা অমি। বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ৭টায় বঙ্গ-তে একযোগে উপভোগ করা যাবে চ্যাপ্টার ১৪-এর নতুন ৮টি পর্ব (পর্ব ১০৫-১১২)।

বঙ্গ ছাড়াও ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায় এবং ইউটিউবে বুম ফিল্মসে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝