Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

নবনিয়োগপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবায় প্রস্তুত হওয়ার আহ্বান

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:২২ পিএম  (ভিজিটর : ৯)

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং, ডিজিটাল গ্রাহকসেবা এবং প্রযুক্তিনির্ভর আর্থিক কার্যক্রমে দক্ষ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (১৯ আগস্ট) নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের একটি সেশনে তিনি এ আহ্বান জানান। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫১ জন নবনিয়োগপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তার পেশাগত দক্ষতা বাড়ানো এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রথম ধাপে ২৫ জন সিনিয়র কর্মকর্তা গত ১৫ আগস্ট থেকে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এ ধাপের প্রশিক্ষণ আগামী ২৭ আগস্ট পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ সেশনে মহাপরিচালক বাহিনী ও ব্যাংকের সাংগঠনিক কাঠামো, লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে বাহিনীর ‘সঞ্জীবন’ প্রকল্প বাস্তবায়নে ব্যাংকের ভূমিকা এবং প্রযুক্তিনির্ভর সংস্কারের মাধ্যমে ব্যাংককে আরও আধুনিক করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে ব্যাংকের কার্যকর সম্পৃক্ততা বাড়লে সদস্যদের আর্থিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

এ জন্য ব্যাংকের সেবাকে আরও দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেন তিনি।

সেশনে ব্যাংকের ডিজিটাল আধুনিকায়নের অংশ হিসেবে Core Banking System (CBS) বাস্তবায়ন এবং BACH, NPSB ও BEFTN/EFT-এর মতো জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে সংযুক্তির বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানান, এসব প্রযুক্তি বাস্তবায়িত হলে গ্রাহকসেবা, আন্তঃব্যাংক লেনদেন এবং ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত ও সহজ হবে।

মহাপরিচালক নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, প্রযুক্তিগত জ্ঞান ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা ব্যাংকের আধুনিকায়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝