Dhaka, Tuesday | 11 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 11 August 2026 | English
শিরোনাম:

এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:২২ পিএম  (ভিজিটর : ১৩)

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৪৫৭ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

মোট ৬৫টি প্রতিষ্ঠানের ১০ হাজার ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৯৯২ জন কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ৬ হাজার ২০৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। প্রতিষ্ঠানগুলোর গড় পাসের হার ৯৯ দশমিক ২৬ শতাংশ এবং জিপিএ-৫ অর্জনের হার ৬২ দশমিক ০৯ শতাংশ।

এই ধারাবাহিক সাফল্যের পেছনে ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহের শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা, সুনিপুণ পাঠদান এবং শিক্ষার্থীদের নিষ্ঠা ও নিয়মিত অধ্যয়ন এ অর্জনে বিশেষ অবদান রেখেছে।

এ ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব, অনুষদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এ সাফল্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝