Dhaka, Tuesday | 11 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 11 August 2026 | English
শিরোনাম:

ওয়ার্ড পর্যায়ে তালিকা তৈরি করে অনতিবিলম্বে অবকাঠামোগত উন্নয়ন করা হবে

এমপি নাদিয়া পাঠান পাপন

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:১৯ পিএম  (ভিজিটর : ৬৫)

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেছেন, সরাইলের বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা চিহ্নিত করে ওয়ার্ড পর্যায়ে সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হবে। অগ্রাধিকারের ভিত্তিতে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ অনতিবিলম্বে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত যৌথ মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাদিয়া পাঠান পাপন বলেন, সরকারি দায়িত্বে থাকার কারণে এলাকার উন্নয়নে বিশেষ সুযোগ-সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে। তবে সব ক্ষেত্রেই একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা কাজ করে। সম্প্রতি তিনি নিজে বিভিন্ন এলাকা ঘুরে উন্নয়নের প্রয়োজনীয়তা চিহ্নিত করার চেষ্টা করেছেন। কিন্তু কয়েকদিনের প্রচেষ্টাতেও কাঙ্ক্ষিত তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি।

এ কারণে এখন থেকে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাদের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলোর একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, যেসব খাতে উন্নয়নের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি, সেসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। জনদুর্ভোগ এড়াতে অগ্রাধিকারের ভিত্তিতে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝