Dhaka, Saturday | 26 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 26 September 2026 | English
শিরোনাম:

‘সাংবাদিক সুরক্ষা আইন তিন মাসের মধ্যেই প্রণয়ন করতে হবে’

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:২৭ পিএম  (ভিজিটর : ২৪৩)

আগামী তিন মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ঢাকা জেলা নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ দাবি জানান।

আহমেদ আবু জাফর বলেন, “অনেক টালবাহানা ও বৈষম্য দেখেছি, আর নয়। গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সরকারের টালবাহানা দেখেছি। আর দেখতে চাই না। এবার আমরা আইন চাই।”

তিনি বলেন, “সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে গত ৮ আগস্ট কুমিল্লায় আমরা আল্টিমেটাম দিয়ে এসেছি। নভেম্বর পর্যন্ত অপেক্ষা করব। বেঁধে দেওয়া সময়ের মধ্যে আইনটি প্রণয়ন করা না হলে আন্দোলন ছাড়া কোনো পথ থাকবে না।”

সাংবাদিক সুরক্ষা আইন ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ সরকারকেই নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সাংবাদিকতা পেশার অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করে গণমাধ্যম অঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান আহমেদ আবু জাফর।

জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। বৈঠকে চলতি মাসের মধ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ঢাকা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝