Dhaka, Tuesday | 11 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 11 August 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিটর : ১১)

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী এ বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে মেলার আয়োজন করে।

যুগ্ম সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এবং সাতক্ষীরা জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. নূরুল আমিন।

মেলায় সাতক্ষীরা নার্সারি প্রথম, সাঈদ নার্সারি দ্বিতীয় এবং সরদার নার্সারি তৃতীয় স্থান অর্জন করে। এ সময় অতিথিরা মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আওছাফুর রহমান।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝