মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোল্লারচর এলাকায় মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকাল সারে ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার আয়োজনে চরকিশোরগঞ্জ (মোল্লারচর) এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাদিম হোসাইন।
সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়; এগুলো প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, এলাকায় কোনো ধরনের মাদক, কিশোর অপরাধ বা ইভটিজিংয়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন চরকিশোরগঞ্জ (মোল্লারচর) এলাকার পঞ্চায়েত কমিটির সদস্য মনির হোসেন মোল্লা, খোকন মিয়া ও আক্তার হোসেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ জসিম, মোহাম্মদ কবির মোল্লা, মোহাম্মদ সেলিম মিয়া, পল্লি চিকিৎসক কামরুজ্জামান, পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মনিরুজ্জামান এবং বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম নিয়ামত উল্লাহ।
এ ছাড়া উত্তর ইসলামপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন জজ মিয়া, মোহাম্মদ মহিউদ্দিন, বুরজাহান, মাসুদ মিয়া ও রায়হান মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন হারুন মোল্লা, তাইজুল ভান্ডারি, মোহাম্মদ স্বাধীন, মো. দেলোয়ার হোসেন, মো. বিল্লাল, আক্তার মোল্লা, দিদার মোল্লা, আবুল হাসান মুন্সিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মুন্সীগঞ্জে মাদক, কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এফপি/অ