Dhaka, Tuesday | 11 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 11 August 2026 | English
শিরোনাম:

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:০৩ পিএম  (ভিজিটর : ২৩)

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য তানিয়া জাহান (২০) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তানিয়া উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার প্রবাসী আক্তারুল হকের মেয়ে। সে ২০২৬ সালে উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

সোমবার (১০ আগষ্ট) রাত ১১টার পর নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আক্তারুলের মেয়ে তানিয়া খাতুন বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল বের হলে সেখানে সে অকৃতকার্য হয়।

তানিয়ার মা কবিতা খাতুন সাংবাদিকদের বলেন, ‘সন্ধ্যার পর থেকে আমার দুই মেয়ে ও আমি একসাথে ছিলাম। রান্না শেষ করে আমি তার বাবার সাথে কথা বলছিলাম আর তানিয়া তার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছোট বোন সাদিয়াকে পড়াচ্ছিল। সাদিয়া ঘুমিয়ে গেলে তানিয়া তার নিজ কক্ষে গিয়ে দরজা ভিড়িয়ে দেয়। এমন সময় বিদ্যুৎও চলে যায়। বিদ্যুৎ আসার পর আমি তানিয়াকে খাওয়ার জন্য ডাকতে থাকি। সাড়া না পেয়ে ভেতরে গিয়ে দেখি, ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখনও আমার মেয়ের গা গরম ছিল। প্রতিবেশীর সহায়তায় আমি তাকে নিচে নামাই। বাড়িতে ডাক্তার ডাকলে তিনি এসে মেয়েকে মৃত ঘোষণা করেন।’

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম জানান, তানিয়া আমাদের স্কুলের মানবিক বিভাগের ২০২৩-২৪ সেশনের ছাত্রী ছিল। গত বছর সে পরীক্ষায় অংশগ্রহণ করেনি। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২টি বিষয়ে অকৃতকার্য হয়েছে। 

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে। আমি রাতে ওখানেই ছিলাম।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘আমরা মৃত শিক্ষার্থী তানিয়ার মরদেহ ভেড়ামারা থানায় এনেছি। মরদেহ পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হবে। ভেড়ামারা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝