Dhaka, Monday | 10 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 10 August 2026 | English
শিরোনাম:

রাজবাড়ীতে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৫৬ পিএম  (ভিজিটর : ৬)

রাজবাড়ীর গোয়ালন্দে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত নৌযান শুমারি কার্যক্রমকে সামনে রেখে এ মহড়ার আয়োজন করা হয়।

সোমবার (১০ আগস্ট) বিকালে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে লঞ্চযোগে নৌ মহড়া শুরু হয়ে উড়াকান্দা এলাকায় গিয়ে মহড়াটি শেষ হয়। মহড়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। নৌপথে শুমারি কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক  আফরোজা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোঃ রেজাউল করিম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

নৌযান শুমারি ২০২৬-এর মূল লক্ষ্য দেশের নৌযান সম্পর্কিত সঠিক ও হালনাগাদ তথ্য সংগ্রহ করা। শুমারির মাধ্যমে নৌযানের সংখ্যা, ধরনসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। এ তথ্য দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসময় সংশ্লিষ্টরা বলেন, নৌযান শুমারি সফল করতে শুমারিকর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। পাশাপাশি নৌপথে শুমারি কার্যক্রম পরিচালনার সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর উদ্যোগে আয়োজিত এ নৌযান শুমারি আগামী ২০–২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। শুমারি কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝