বগুড়ার সারিয়াকান্দিতে নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যােতি বিকাশ চন্দ্র।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ পরিচালক সোহেল রানা।
সভায় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস, এম, মিকাইল ইসলাম, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী, সারিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা পরিসংখ্যান জোনাল অফিসার হামিদুর রহমান, শাজাহানপুর উপজেলা পরিসংখ্যান অফিসার শফিকুল ইসলাম, আদমদিঘী উপজেলা পরিসংখ্যান অফিসার লায়লা আরজুমান বানু, গাবতলি উপজেলা পরিসংখ্যান অফিসার জান্নাতুল মাওয়া, নন্দীগ্রাম উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, বগুড়া সদর উপজেলা পরিসংখ্যান অফিসার শাফিউল ইসলাম, কুতুবপুর ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, ঘাট ইজারাদার ও সাংবাদিকবৃন্দ।
এফপি/ফ