Dhaka, Monday | 10 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 10 August 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেলেন ১৩৫ শিক্ষার্থী

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৩৭ পিএম  (ভিজিটর : ৮৬)

রংপুরের কাউনিয়ায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে এসএসসিতে ১২৩ জন, দাখিলে ১০ জন এবং ভোকেশনাল শাখায় ২ জন জিপিএ-৫ অর্জন করেছেন। তবে উপজেলায় এবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৪টি উচ্চ বিদ্যালয় থেকে ২ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৬২২ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২৩ জন। এ পরীক্ষায় গড় পাসের হার ৫৯ দশমিক ৮৮ শতাংশ।

এসএসসিতে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থী। এছাড়া ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ে ১৬ জন, বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ে ১৬ জন, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৫ জন, দরদী উচ্চ বিদ্যালয়ে ৫ জন, শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, ভায়ারহাট উচ্চ বিদ্যালয়ে ৫ জন, ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ৫ জন, সারাই পোদ্দারপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪ জন, আলহাজ্ব আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে ৩ জন, টেপামধুপুর উচ্চ বিদ্যালয়ে ৩ জন, শিবু উচ্চ বিদ্যালয়ে ৩ জন এবং কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন জিপিএ-৫ পেয়েছেন।

এ ছাড়া মদামুদন উচ্চ বিদ্যালয়, বড়ুয়াহাট উচ্চ বিদ্যালয়, টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং নিজদর্পা উচ্চ বিদ্যালয়ে ২ জন করে জিপিএ-৫ পেয়েছেন। সারাই মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়, শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজ, মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, নবীজন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে ১ জন করে জিপিএ-৫ পেয়েছেন।

দাখিলে জিপিএ-৫ পেলেন ১০ জন

দাখিল পরীক্ষায় উপজেলার ১৭টি মাদরাসা থেকে ৬৩৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩৯৬ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। গড় পাসের হার ৬২ দশমিক ০৬ শতাংশ।

জিপিএ-৫ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বড়ুয়াহাট কেরামতিয়া ফাজিল মাদরাসায় ৪ জন, ভায়ারহাট পিয়ারীয়া ফাজিল মাদরাসায় ২ জন এবং হারাগাছ ধুমের পাড় আলিম মাদরাসা, ধুমেরকুঠি ফাজিল মাদরাসা, রাসূলপুর মোজাহারিয়া দাখিল মাদরাসা ও টেপামধুপুর আঃ ফাজিল মাদরাসায় ১ জন করে জিপিএ-৫ পেয়েছেন।

ভোকেশনালে জিপিএ-৫ দুইজনের

উপজেলার ৬টি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ২০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ১৩৮ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২ জন। এ শাখায় গড় পাসের হার ৬৭ দশমিক ৯৮ শতাংশ। দুইজনই হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় কাউনিয়ায় মোট ১৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে এ বছর উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝