Dhaka, Monday | 10 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 10 August 2026 | English
শিরোনাম:

নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:১৫ পিএম  (ভিজিটর : ১৪)

দেশের নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ নৌবাহিনী ও আনসার-ভিডিপির মধ্যে সমন্বয় বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সাক্ষাতে আনসার-ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে দেশের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও কৌশলগত নিরাপত্তায় দুই বাহিনীর সমন্বিতভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার, পারস্পরিক তথ্য আদান-প্রদান, কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। জাতীয় স্বার্থে দুই বাহিনীর মধ্যে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

সাক্ষাৎ শেষে দুই বাহিনীর সৌহার্দ্য ও বন্ধনের প্রতীক হিসেবে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার বিনিময় করা হয়।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝