Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

সেনাপ্রধানের সঙ্গে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের মতবিনিময়

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম  (ভিজিটর : ৪)

জাতীয় ও আন্তঃবাহিনী পর্যায়ে ২০২৬ সালে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (২৯ জুলাই) সেনাসদরে খেলোয়াড়দের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সেনাপ্রধান খেলোয়াড়দের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারির সঙ্গে অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানান।

পরবর্তীতে তিনি বিভিন্ন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।


এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝