Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:০৬ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ৮:০৮ পিএম  (ভিজিটর : ৯)

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণ ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা ও আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি উপকারভোগীদের এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী বাবলী তালাং, শিক্ষার্থী জেসিকা রংগি। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজু, সাংবাদিক নাজমুল বারী সোহেল, এইচডি রুবেল প্রমুখ। 

জানা গেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৪১ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ৪৮টি, ৬৬ জন নারীর হাতে সেলাই মেশিন ৩৩টি এবং ৩২৮ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়। এরমধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬৪ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৯৮ জনকে ৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ৬৬ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝