Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

আসামের বন্যাদুর্গতদের পাশে সালমান খান

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:০২ পিএম  (ভিজিটর : ৩১)

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। বর্তমানে মুম্বাইতে নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত থাকলেও, সেখানকার স্থানীয় ফ্যান ক্লাবের সাহায্যে দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন এই অভিনেতা।

মিড-ডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, সালমান খান তার এনজিও ‘বীইং হিউম্যান’ এর মাধ্যমে আসামের সালমান খান ফ্যান ক্লাবের সাথে সমন্বয় করে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকতে তিন পর্বের একটি বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

সালমান খানের এই উদ্যোগের পাশাপাশি গত ২৫ জুলাই আসামের জনপ্রিয় গায়ক পাপন একটি লাইভ ইনস্টাগ্রাম চ্যারিটি কনসার্ট করেন বিশাল দাদলানি, দিব্যা কুমার ও নীলতপল বোরাকে সঙ্গে নিয়ে। সেখান থেকে সাধারণ মানুষকেও বন্যার্তদের পাশে দাঁড়াতে ও অর্থ দান করার আহ্বান জানানো হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝