Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:৫০ পিএম  (ভিজিটর : ৩০)

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়, একজন বরিশাল বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।

এ বছর এখন পর্যন্ত দেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯০ জনে।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝