Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৩৬ পিএম  (ভিজিটর : ৩৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১১৬০ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৮২০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের এবং হাম ও এর উপসর্গে মারা গেছে ৭২৫ জন।

রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭০ জন। আর হামের উপসর্গ রয়েছে ৯৯০ জনের শরীরে। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন এবং সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জন।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝