প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম (ভিজিটর : ২৫)
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এক হাজার ২৬৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট এক হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এক লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট এক লাখ ৬৪ হাজার ২৪৮ জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক লাখ ৫৭ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।