Dhaka, Thursday | 24 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 24 September 2026 | English
শিরোনাম:

মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম  (ভিজিটর : ৩৭)

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আব্দুল সোবাহান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা-মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী বলিহার বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল সোবাহান (৬২)  নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত আজিবুল্লাহর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নাতিকে সঙ্গে নিয়ে সান্তাহারে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন আব্দুল সোবাহান। সকাল সাড়ে ৮টার দিকে বলিহার ব্রিজ এলাকায় চলন্ত একটি সিএনজির সামনের অংশে বসে থাকা অবস্থায় তিনি ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এতে তার পা ও বুকে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয় এক ভ্যানচালক তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যে তার মৃত্যু হয়। এরপর ভ্যানচালক ভয়ে ফেরিঘাট এলাকায় লাশ রেখে চলে যান বলে জানা গেছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিষয়টি জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করে এবং মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে লাশটি মান্দা থানায় রাখা হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, দুর্ঘটনাস্থল মহাদেবপুর থানা এলাকায়। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা রুজুর প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝