Dhaka, Saturday | 3 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 3 October 2026 | English
শিরোনাম:

মাদারগঞ্জ সৌর বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ অতিরিক্ত সচিবের

প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:২৫ এএম  (ভিজিটর : ১২১)

মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব নূর আহমেদ। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি, পুনর্বাসন কার্যক্রম, কারিগরি সমস্যা, বকেয়া বিল এবং সংশোধিত ডিপিপিতে প্রকল্পের কার্যপরিধি কমানোর বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর সংশোধিত ডিপিপি অনুমোদনের মাধ্যমে প্রকল্পটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১৪ থেকে ১৫টি পরিবার পুনর্বাসনের অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে অতিরিক্ত সচিব আগামী দুই সপ্তাহের মধ্যে পুনর্বাসন-সংক্রান্ত জটিলতা নিরসনের নির্দেশ দেন।

সভায় ইপিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি অভিযোগ করেন, প্রকল্পের প্রায় ৬২ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই টেন্ডারের অন্তর্ভুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে স্ট্যাটিক ভিএআর জেনারেটর , কিছু ইনস্টলেশন কার্যক্রম এবং দুই বছরের অপারেশন ও মেইনটেন্যান্স কার্যক্রম রয়েছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় ২০০ কোটি টাকা বকেয়া রয়েছে বলেও সভায় জানানো হয়।

এসব বিষয়ে অতিরিক্ত সচিব নূর আহমেদ ও উপসচিব আহসান সাদী অসন্তোষ প্রকাশ করে আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালককে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পরামর্শকের সঙ্গে দ্রুত আলোচনায় বসে সমাধানের নির্দেশ দেন। একই সঙ্গে বাদ দেওয়া গুরুত্বপূর্ণ কাজগুলো পুনর্মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া তদন্তের নির্দেশ দেওয়া হয়।

অতিরিক্ত সচিব নূর আহমেদ বলেন, প্রকল্পটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। অবশিষ্ট কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। বাস্তবায়নে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের জন্য ইতোমধ্যে অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করতে হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট পরিচ্ছন্ন বিদ্যুৎ যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝