Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

রাজধানীর যানজট নিরসনে পূর্বাচলে কাউন্টার রাখার দাবী স্থানীয়দের

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:১১ পিএম আপডেট: ২৯.০৭.২০২৬ ৭:১৫ পিএম  (ভিজিটর : ৬৯)

পূর্বাচলে নির্মিত অস্থায়ী বাস ডিপোতে দূরপাল্লার যাত্রীবাহী বাস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলেও মিলছে না সুফল। তাই ডিপো প্রায় ফাঁকাই থাকছে প্রতিদিন। ‘পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে’ বলছেন স্টাফরা। এরআগে সরকার রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা মহাখালী বাসটার্মিনাল পূর্বাচলে নির্মিত অস্থায়ী বাস ডিপোতে দূরপাল্লার যাত্রীবাহী বাস স্থানান্তরের উদ্যোগ নিয়ে তা উদ্বোধন করেন। 

গত ১৬ জুলাই পূর্বাচলে উদ্বোধন হয় নতুন বাসডিপো। মহাখালী বাস টার্মিনালের সবগুলো বাস থাকার কথা এখানেই। সরকার রাজউকের ৭ একর ১৩ শতকসহ বেশ কিছু জমিতে অস্থায়ী ডিপো বাস্তবায়নের কাজ শুরু করেছেন গুতিয়াব এলাকায় পূর্বাচলের ২ নম্বর সেক্টরে৷ অভিযোগ রয়েছে স্টাফদের থাকা খাওয়া, বাস পরিবহন নিরাপত্তা ও  মেরামত সুবিধায় ওয়ার্কসপ না থাকায় জমে ওঠছেনা নতুন ডিপো।

রাজধানী থেকে আসা যাওয়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো অবসরে পূর্বাচলের এই ডিপোতে অবস্থান করবে বলে নির্দেশনা দেয়া হয়। তবে এ ডিপোর সুফল পেতে রাজধানীর বাস কাউন্টারের একটি অংশ পূর্বাচলে সরিয়ে নেয়ার দাবী করেছেন স্থানীয়রা। 

পরিবহন সংশ্লিষ্ট বাস চালক জাহাঙ্গীর আলম বলেন, মহাখালীতে বাস ডিপোর সুবিধা শ্রমিকদের জন্যে ভালো ছিলো। যদিও যানজট নিরসনে পূর্বাচলে সরিয়ে নেয়া যৌক্তিক। কিন্ত খাবার সমস্যা, গাড়ীর যন্ত্রাংশ মেরামত ব্যবস্থা না থাকায় আমরা কষ্ট করে দুইদিন থাকবো। 

পূর্বাচলের অস্থায়ী ডিপোতে দেখা যায় বিলাস,গ্রিণবাংলা এসিবাস,  দিশারী, সৌখিন সিটিং সার্ভিস, হাজী ট্রাভেল, পিংকির পরিবহনসহ বিভিন্ন পরিবহনের প্রায় ৩০ টি বাস সেখানে অবস্থান করছে। শ্রমিকদের থাকার জন্যে মাত্র ১০ সিটের অস্থায়ী তাবু, আর ৬ জন পুলিশ সদস্যের নিরাপত্তায় অবস্থান। একপাশে চলছে বালি দিয়ে ডিপোর মাঠ প্রস্তুতির কাজ। খাবার হোটেলেগুলোও অপেক্ষায় রয়েছে বাস বাড়ার। 

নানা নাতির আপন হোটেল মালিক মনির হোসেন বলেন, বাস ডিপো বাস্তবায়ন হচ্ছে। তাই খাবার হোটেল দিয়েছি। কিন্তু বাস কম আসায় বিপাকে রয়েছি। বেশি বাস আসলে আমরা খাবার আইটেম বাড়াবো। আরও খাবার হোটেল তৈরী হবে।সব মিলিয়ে ডিপো জমাজমাট হলে সুবিধা আমরাও ভোগ করবো। 

পরিবহন শ্রমিক ইউনিয়ন,ঢাকা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউসুফ মির্জা বলেন পূর্বাচলে নতুন ডিপোতে কিছু সুযোগ সুবিধার অভাব রয়েছে তবে শীঘ্রই এসব সমাধান করা হবে।  ওখানে রংমিস্ত্রি যাবে, বডি মিস্ত্রি যাবে, ইঞ্জিন মিস্ত্রি যাবে, গাড়ি বিষয়ে সব যাবে। তখন ওই ডিপো জমে যাবে' বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা।   

পরিবহন সংশ্লিষ্টদের দাবী, ঢাকার ভেতর থেকে ৪ বাস টার্মিনাল এখনই সরছে না। পূর্বাচলে গাড়ি রাখার জায়গা উদ্বোধন হয়েছে কিন্তু এখনো ডিপোর কাজ সম্পন্ন হয়নি। তবে পূর্বাচলের ডিপোর কাজটা সম্পন্ন হতে আরও মাসখানেক সময় লাগবে। সেটা হয়ে গেলে আরও অনেক গাড়ি সেখানে গিয়ে অবস্থান করবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝