Dhaka, Monday | 12 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 12 October 2026 | English
শিরোনাম:

ফুলবাড়ীতে গুরুপূর্ণিমা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ভক্তি মূলক সঙ্গীতানুষ্ঠান

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:১১ পিএম আপডেট: ২৯.০৭.২০২৬ ৮:১৩ পিএম  (ভিজিটর : ২৮০)

“আসুন সবাই গীতা পড়ি, গীতার আর্দশে জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের  মধ্য দিয়ে  কুড়িগ্রামের ফুলবাড়ীতে গুরুপূর্ণিমা  উদযাপন উপলক্ষে ছাত্র জীবনে পিতা মাতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা ও ভক্তি মূলক সঙ্গীতানুষ্ঠান।

বুধবার (২৯ জুলাই) বুধবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের  মাশানেরপাঠ সেনপাড়া গীতা স্কুল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক অমল চন্দ্র রায়ের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেঘবাড়ী হাউজিং রংপুরের চেয়ারম্যান মোঃ  ইমদাদুল হক,ফুলবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল,বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা গুরুপূর্ণিমার তাৎপর্য তুলে ধরে বলেন, গুরু শুধু জ্ঞানদানকারী নন, তিনি মানবজীবনের নৈতিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সত্যের পথে চলতে গুরুর শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আলোচনা সভা শেষে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা হয়। এতে বিভিন্ন বয়সের ভক্তবৃন্দ অংশ নেন এবং ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে গুরু বন্দনা ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝