Dhaka, Tuesday | 28 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 July 2026 | English
শিরোনাম:

কুড়িগ্রামের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর মতবিনিময় সভা

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম  (ভিজিটর : ৮)

কুড়িগ্রামের রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অজানা সুযোগ সুবিধা, পেনশন, চিকিৎসা, বাসস্থান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর সশস্ত্র বাহিনীর বোর্ডের আয়োজনে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ টার দিকে কুড়িগ্রাম রাজারহাট উপজেলার অডিটোরিয়াম হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সশস্ত্র বাহিনী সোলজার বোর্ডের সচিব- এটি এম মেজর মোঃ নাজমুল আলম রাজারহাট উপজেলার সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন। বিশেষ করে ১০০℅ ও ৫০℅ পেনশনের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য সহ অন্যান্য সুযোগ-সুবিধা চিকিৎসা, বাসস্থান এবং অবসর সময়ে মৃত্যুবরণ হলে তার সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম ও রাজাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রসিদ। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনারি ক্যাপ্টেন আলহাজ্ব শাহজাহান, রাজারহাট, অনারি ক্যাপ্টেন আলহাজ্ব  মহাসিন, উমর মজিদ, সহ বিভিন্ন পদবির অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। 

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অনেকেই তাদের দুঃখ ভারাক্রান্ত কষ্টের কথা মতবিনিময় সভায় তুলে ধরেন। এসময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সুবিধা থেকে বঞ্চিত বিষয়ের উপর গুরুত্ব দিয়ে রংপুর সশস্ত্র বাহিনী সোলজার বোর্ডের সচিব- মেজর নাজমুল আলম সঠিক দিক নির্দেশনা দিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, অবসরকালে কোন সশস্ত্র বাহিনীর সদস্য মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে রংপুর সশস্ত্র বাহিনী বোর্ডকে অবগত করতে হবে। এবং সশস্ত্র বাহিনী বোর্ডের মিটিং যেখানেই হোক না কেন, সেখানে সশস্ত্র বাহিনীর অবসর সদস্যদের উপস্থিত থাকার আহ্বান জানান।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝