Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
শিরোনাম:

নীরবতা নিয়ে সমালোচনার মুখে ক্যাটরিনা

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:৫৬ পিএম  (ভিজিটর : ৬)

ভারতের রাজধানী দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলন ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

একই সঙ্গে প্রশ্ন উঠেছে, কেন অনেক জনপ্রিয় তারকা এখনো এ বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন না।
বিশেষ করে ২০ জুলাইয়ের সংসদ অভিযানের পর থেকে বলিউডের একাধিক তারকা শিক্ষার্থীদের সমর্থনে বক্তব্য দিতে শুরু করেন। তবে ক্যাটরিনা কাইফসহ খান, কাপুর, কুমার ও দেবগন পরিবারের অনেক তারকার নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা দিয়েছে।

এই নীরবতার কারণেই ক্যাটরিনা কাইফকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর কিছু অনুরাগী।

গত মঙ্গলবার অভিনেত্রীর একটি জনপ্রিয় ইনস্টাগ্রাম ফ্যান পেজের অ্যাডমিন ঘোষণা দেন, তারা ৭০ হাজার অনুসারী থাকা সেই পেজটি বন্ধ করে দিচ্ছেন।
ফ্যান পেজের অ্যাডমিনের ভাষ্য, ‘ভারতীয়দের পাশে দাঁড়ানোর সাহস যার নেই, তাকে আর সমর্থন করতে চাই না।’

ওই পেজের বিবৃতিতে আরো লেখা হয়, ‘ছোটবেলা থেকে আমি আপনার ভক্ত। কিন্তু আমাদের মতো ভারতীয়দের জন্য এবং শিক্ষার্থীদের জন্য আপনি একটি কথাও বললেন না।

সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস আপনার নেই। আপনার খারাপ সময়ে আমরা সব সময় পাশে ছিলাম, অথচ আপনি আমাদেরই হতাশ করলেন। তাই আমি আপনাকে আনফলো করছি এবং এই ফ্যান পেজ বন্ধ করে দিচ্ছি। আপনি এর যোগ্য নন।’

এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সেই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

কেউ লিখেছেন, ‘ফ্যানপেজের অ্যাডমিনকে সম্মান জানাই।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘খুব ভালো হয়েছে, ফ্যান পেজ বন্ধ করে দেওয়াই উচিত।’
তবে ক্যাটরিনা কাইফের অনেক অনুরাগী অভিনেত্রীর পক্ষেও অবস্থান নিয়েছেন। তাদের বক্তব্য, কোনো বিষয়ে কথা বলা বা না বলা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এক ভক্ত লিখেছেন, ‘আপনি যেমন গণতন্ত্রে বাস করেন, তিনিও করেন। আপনি যেমন নিজের ইচ্ছেমতো কোনো বিষয়কে সমর্থন করতে পারেন, তিনিও পারেন। তাঁর সিদ্ধান্তের জন্য যদি আপনি তাঁকে সমর্থন না-ও করেন, তা হলে সেটা আপনার অধিকার। কিন্তু এই নিয়ে কাউকে চাপ দেওয়া বা আবেগ দিয়ে প্রভাবিত করার চেষ্টা ঠিক নয়। তিনি প্রাপ্তবয়স্ক। কী ঠিক, কী ভুল, সেটা তিনি নিজেই বুঝতে পারেন।’

এদিকে শিক্ষার্থীদের সমর্থনে ইতিমধ্যেই প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বলিউডের একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, অরিজিৎ সিং, নাসিরুদ্দিন শাহ, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ, সোনাক্ষী সিনহা, হৃত্বিক রোশন, সোহা আলী খান, প্রকাশ রাজ, বিশাল দাদলানী, শিল্পা রাও, অনুরাগ কাশ্যপ, মধুবন্তী বাগচী এবং ফাতিমা সানা শেখ প্রমুখ।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝