Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
হজ প্যাকেজ ঘোষণা আজ, কমছে বিমান ভাড়া
শিরোনাম:

লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:২২ পিএম  (ভিজিটর : ২৭)

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 

আগামী ২৬ জুলাই বাংলা লাইভ নামের এ কনসার্টে স্টেজ মাতাবেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস। রকস্টারের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন অভিনেতা জায়েদ খান। 

প্রথমবারের মতো ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ। এতে বেশ উচ্ছ্বসিত তিনি। 

একটি গণমাধ্যমকে খুদে বার্তায় বলেন, প্রথমবার ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে পারফর্ম করতে যাচ্ছি। আমি খুব উচ্ছ্বসিত। সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হবে। বাঙালি সংস্কৃতি তুলে ধরব। ভাবতেই ভালো লাগছে। 

লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। জেমস তার কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের এক অনন্য সংগীত অভিজ্ঞতা উপহার দেবেন। সঙ্গে জায়েদের পারফর্ম অন্য মাত্রা দেবে বলে আশা আয়োজকদের। 

এ কনসার্টের আয়োজক কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। এরইমধ্যে লিসবনের বাঙালিদের মধ্যে ব‍্যাপক সাড়া ফেলেছে এ খবর। মুখিয়ে আছেন তারা। আয়োজকদের মতে এটি হতে যাচ্ছে পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন। 

এফপি/ফ



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝