Dhaka, Sunday | 20 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 20 September 2026 | English
শিরোনাম:

তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম  (ভিজিটর : ৫১)

রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের দেওয়া চার মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বুরুজ এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সরকার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এসআই আবু নাঈম, এএসআই মো. আসাদুজ্জামান এবং পুলিশের একটি দল।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার বুরুজ গ্রামের মো. শওকত (৪০)। তিনি শহীদুল্লাহর ছেলে। পুলিশ জানায়, একটি মামলায় আদালত তাঁকে চার মাসের কারাদণ্ড দেন। রায়ের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝