বরিশালের মেহেন্দগঞ্জ উপজেলায় গত দুই দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও সোমবার দুপুরে নদীতে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়।
তারা হলো- মেহেন্দিগঞ্জ পৌরসভার এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) ও একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮) এবং উপজেলার ভাষানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাগরজা এলাকার বাসিন্দা আজিজুল গাজীর ছেলে পাঁচ বছর বয়সী মোহাম্মদ আব্দুল্লাহ।
পুলিশ জানিয়েছেন, নাহিয়ান ও ইয়াকুব রবিবার দুপুরে স্কুলের মাঠে খেলতে যায়। এরপর থেকে তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যার পর স্কুলে পাশে পুকুর পাড়ে দুই জনের স্যান্ডেল দেখে তল্লাশি করে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। অপরদিকে শনিবার বেলা ১১টার দিকে বাবার সাথে কালাবদর নদীর তীরে গরু চড়াতে যায় শিশু আব্দুল্লাহ। নদীর তীর ভেঙ্গে বাবার সাথে পানিতে পড়ে যায়। বাবা উঠতে পারলেও শিশু আব্দুল্লাহ স্রোতের টানে ভেসে গিয়েছে। সোমবার দুপুরে কালাবদর নদীর বেলতলা এলাকা থেকে শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
এফপি/র