Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

কাবাডি সিরিজ

নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:১৭ পিএম  (ভিজিটর : ৩৩)

রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ে নেপালকে ৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ৩১-২৩ পয়েন্টে ম্যাচটি নিজেদের করে নেয় স্বাগতিকরা

দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের খাদিজা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যায়। প্রথমার্ধে বাংলাদেশ লিড ধরে রাখলেও নেপালও দারুণভাবে লড়াই চালিয়ে যেতে থাকে। ১০ মিনিটে নেপালকে প্রথমবারের মতো অলআউট করে এক পর্যায়ে ১৭-১০ পয়েন্টের বড় ব্যবধানে সুবিধাজনক অবস্থানে চলে যায় বাংলাদেশ।

তবে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেপাল। একটি সফল সুপার রেইড থেকে ৩ পয়েন্ট আদায় করে ব্যবধান কমিয়ে আনে সফরকারীরা। প্রথমার্ধের খেলা শেষে ১৭-১৩ পয়েন্টে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

বিরতির পর বাংলাদেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে গেলেও নেপালও ম্যাচে ফেরার লড়াই অব্যাহত রাখে। শেষ পর্যন্ত ৩১-২৩ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, যা সিরিজে তাদের ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।  

খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। এ সময় কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন।  

পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় নেপাল।

আগামীকাল বিকেল ৪টায় একই ভেন্যুতে গড়াবে সিরিজের চতুর্থ ম্যাচ।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝