Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি, বললেন ‘স্বপ্ন সত্যি হয়’
ফাইনালে হেরে এএফএ’র সংবর্ধনা বর্জন মেসি’র
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
শিরোনাম:

স্পেনের বিশ্বকাপ উদযাপনে মর্মান্তিক দুর্ঘটনা

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:৪৫ পিএম  (ভিজিটর : ৩৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। দলটির দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের বাঁধভাঙা উল্লাস মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। 

সোমবার (২০ জুলাই) ভোরে পশ্চিম স্পেনে একটি ফোয়ারা আংশিকভাবে ভেঙে পড়ে ১৩ বছরের এক কিশোর নিহত হয়েছে।

ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের প্রায় ১২ হাজার বাসিন্দার ঐতিহাসিক প্রাচীরঘেরা শহর সিউদাদ রদ্রিগোতে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয় উদযাপনের জন্য শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ফোয়ারার চারপাশে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। ঠিক তখনই স্মৃতিস্তম্ভটির ওপরের অংশটি ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। এতেই ঘটে এই হতাহতের ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত ১২টার কিছুক্ষণ পর হঠাৎ ফোয়ারাটির উপরের অংশ ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়। আহত হন আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিউদাদ রদ্রিগো নগর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, ‘পুরো শহর আজ এই অকাল মৃত্যুতে শোকাহত। আমরা নিহতের পরিবার ও বন্ধুদের এই গভীর সমবেদনা জানাই, স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উৎসবে রূপ নেওয়ার কথা ছিল কিন্তু তা আজ এক নির্মম ট্র্যাজেডিতে পরিণত হলো।’

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝