Dhaka, Monday | 20 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 July 2026 | English
নাটক জমিয়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
শিরোনাম:

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৫ লাখ

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩:৪৮ পিএম  (ভিজিটর : ৫১)

ফুটবল বিশ্বের চোখ এখন মেটলাইফ স্টেডিয়ামে। ফাইনাল নিয়ে যখন উত্তেজনা আকাশচুম্বী, তখন টিকিটের দামও আক্ষরিক অর্থে হাঁটছে সেই পথেই। এবারের ফাইনাল ম্যাচের টিকেট কিনতে দর্শকদের খরচ করতে হচ্ছে অন্তত ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকার সমান। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফাইনাল হিসেবে এরই মধ্যে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই ম্যাচটি।

ফিফার অফিসিয়াল প্ল্যাটফর্মে শনিবার ভোরে ৬ হাজার ৪১১ ডলারে কিছু টিকেট পাওয়া গেলেও দুপুরের মধ্যেই তা শেষ হয়ে যায়। এখন গ্যালারির ওপরের দিকের কোণার আসনের জন্য গুনতে হচ্ছে ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা। মাঠের কাছাকাছি বা ভালো ভিউ পেতে দর্শকদের খরচ করতে হচ্ছে প্রায় ২০ লাখ টাকা। আর ভিআইপি বা হসপিটালিটি সিটের দাম তো প্রায় ৬০ হাজার ডলার বা প্রায় ৭৫ লাখ টাকায় গিয়ে ঠেকেছে। সিটগিক বা স্টাবহাবের মতো প্ল্যাটফর্মগুলোতে নিচের সারির আসনের দাম ৪৩ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত ছুঁয়েছে।

এত বিপুল অর্থ ব্যয়েও সমর্থকরা আসলে সাক্ষী হতে চাইছেন মেসি বনাম ইয়ামালের এক ঐতিহাসিক দ্বৈরথের। একদিকে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের মিশনে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ২০১০ সালের পর আবার বিশ্বসেরা হওয়ার নেশায় মত্ত স্পেনের নতুন প্রজন্মের তারকা লামিনে ইয়ামাল।

কাতার পরিস্থিতির কারণে তাদের মধ্যকার নির্ধারিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় আসন্ন ফাইনাল ম্যাচটি যেন ফুটবল বিশ্বের কাছে এক দীর্ঘ প্রতীক্ষিত মহারণ। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে রেকর্ড গোল্ডেন বুটের দৌড়ে থাকা মেসি নিজের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, আর সেই উত্তাপই গ্যালারির টিকিটের দামকে নিয়ে গেছে নাগালের বাইরে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝