Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে চমক, থাকছে জমকালো আয়োজন

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:১২ এএম  (ভিজিটর : ২৮)

পর্দা নামার অপেক্ষায় ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এখন বাকি শিরোপার মহারণ। কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছে শেষবারের মতো উন্মাদনায় মেতে ওঠার। আর ফাইনাল মানেই তো সেটি দ্বিগুণ হয়ে যাওয়া। কারণ, মাঠের ফুটবলের সঙ্গে বাড়তি মাত্রা যোগ করে ফাইনালকে ঘিরে হওয়া বিভিন্ন অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে যখন থাকে বিশ্ব বিখ্যাত তারকারা তখন, ছাড়িয়ে যায় সবকিছুকে।

এবারের বিশ্বকাপ ফাইনালেও মাঠের লড়াইয়ের পাশাপাশি সমান আগ্রহ তৈরি হয়েছে হাফটাইম শো ঘিরেও। শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো বিশ্বতারকাদের পরিবেশনা থাকায় বিরতি কত দীর্ঘ হবে, তা নিয়ে চলছিল নানা জল্পনা। অবশেষে সেই ধোঁয়াশা কাটিয়ে ফিফা জানিয়েছে, ফাইনালের হাফটাইম বিরতি হবে মাত্র ১৭ মিনিট। অর্থাৎ, জমকালো আয়োজন থাকলেও ম্যাচের সূচিতে বড় কোনো পরিবর্তন আসছে না।

আগামীকাল রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচের বিরতি ১৭ মিনিটের বেশি হবে না বলে ইতোমধ্যেই দুই দেশের ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছে ফিফা।

১৭ মিনিটের এই বিরতির মধ্যে প্রায় ১১ মিনিটজুড়ে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল। একাধিক তারকার পরিবেশনা থাকায় বিরতি আধা ঘণ্টারও বেশি দীর্ঘ হতে পারে। তবে ফিফার ঘোষণায় সেই জল্পনার অবসান হয়েছে।

বিরতির বাকি সময় ব্যয় হবে অস্থায়ী মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়ার কাজে। একই সঙ্গে মাঠে পানি ছিটিয়ে ঘাসের পরিচর্যাও করা হবে। মেটলাইফ স্টেডিয়ামের মাঠ নিয়ে স্পেন শিবিরের কিছুটা উদ্বেগ ছিল। আগের কয়েকটি ম্যাচে মাঠকে তুলনামূলক শুষ্ক এবং বলের গতি কিছুটা ধীর মনে হওয়ায় ফাইনালের আগে মাঠ প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে আয়োজকেরা।

তবে হাইড্রেশন বিরতির নিয়মে কোনো পরিবর্তন থাকছে না। এবারের বিশ্বকাপে তীব্র গরমের কারণে যেভাবে দুই অর্ধে একটি করে বিরতি রাখা হয়েছে। ফাইনালেও সেই নিয়মই অনুসরণ করা হবে। এতে খেলোয়াড়রা নির্ধারিত সময়ে পানি পান করে নিজেদের সতেজ রাখার সুযোগ পাবেন।

জাঁকজমকপূর্ণ হাফটাইম শো, বিশ্বসেরা দুই দলের লড়াই এবং বিশ্বকাপ ট্রফির মহারণ সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক স্মরণীয় রাত। আর সেই আয়োজনের মাঝেও ম্যাচের ছন্দ অক্ষুণ্ন রাখতেই বিরতির সময় সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝