নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের মসিদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ইয়াবিন (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মসিদপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইয়াবিনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে তার আঘাত গুরুতর হওয়ায় তিনি মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।”
পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/অ