Dhaka, Thursday | 16 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 July 2026 | English
এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ : শিক্ষামন্ত্রী
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
বাংলাদেশে চলমান ভারতের উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিরোনাম:

বিশ্বকাপ সেমিফাইনালে ইতিহাস গড়লেন মেসি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৩৩ এএম  (ভিজিটর : ২৩)

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। শুরুর একাদশে জায়গা পাওয়া এই মহাতারকা বিশ্বকাপের সেমিফাইনালে অংশ নেওয়া ইতিহাসের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন।

৩৯ বছর ২১ দিন বয়সে মাঠে নেমে এই অনন্য কীর্তি স্পর্শ করেন মেসি। একই সঙ্গে এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তার ৩৩তম বিশ্বকাপ ম্যাচ এবং ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল।

এর আগে খেলা দুই বিশ্বকাপ সেমিফাইনালেও উজ্জ্বল ছিলেন মেসি। ওই দুই ম্যাচে তিনি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন। দুটি ম্যাচেই জয় পেয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে আরেকটি রেকর্ড নিজের নামে লেখানোর পাশাপাশি দলকে আবারও ফাইনালে তুলতে মাঠে নেতৃত্ব দিচ্ছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

এফপি/অ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝