Dhaka, Thursday | 17 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 17 September 2026 | English
শিরোনাম:

দিনাজপুরে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ও তথ্য যাচাই কর্মশালা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম  (ভিজিটর : ১৯৫)

দিনাজপুরের নবাবগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নবাবগঞ্জের আয়োজনে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী।

কর্মশালায় জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। তিনি সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা ইকবাল হোসেন, সাংবাদিক মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, গ্রামীণ সড়ক অবকাঠামোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাস্তবভিত্তিক তথ্য সংগ্রহ ও যথাযথ অগ্রাধিকার নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালার মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য আরও নির্ভুল হবে এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝