Dhaka, Wednesday | 12 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 12 August 2026 | English
শিরোনাম:

খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম  (ভিজিটর : ২৮৩)

জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সভায় জানানো হয়, জুলাই শহিদ দিবস উপলক্ষে আগামী ১৬ জুলাই সকাল ৯টায় খুলনা শিববাড়ি মোড়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এরপর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া নগরীর মসজিদগুলোতে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। পাশাপাশি জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, শহিদ সাকিব রায়হানের বাবা-মা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝