Dhaka, Thursday | 13 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 13 August 2026 | English
শিরোনাম:

মাদকমুক্ত নেছারাবাদের লক্ষ্যে পুলিশের অভিযান, গ্রেপ্তার - ৫

প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:০৩ পিএম আপডেট: ১৩.০৭.২০২৬ ৪:১৯ পিএম  (ভিজিটর : ১২৮)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গত রোববার (১২ জুলাই ২০২৬) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নেছারাবাদ থানা পুলিশ।

পুলিশ জানায়, অভিযানে দুইজনের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং অপর তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গ্রেফতারকৃতদের মধ্যে শর্ষিনা গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে মো. মিজান (৩৫)-এর কাছ থেকে ৫০ পিস ইয়াবা এবং জগৎপট্টি গ্রামের মো. বাদল হোসেনের ছেলে মো. তানভীর আহম্মেদ (২২)-এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া মাদক সেবনের অভিযোগে আদর্শ বয়া গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে মো. শাহেদ (২০), বাদল মিয়ার ছেলে মো. শাহজাদা (১৬) এবং মধ্যকরফা গ্রামের মো. সোহাগ হোসেনের ছেলে মো. জাকারিয়া (২০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি কিংবা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। নেছারাবাদ উপজেলাকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।”

তিনি আরও বলেন, পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝