Dhaka, Thursday | 13 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 13 August 2026 | English
শিরোনাম:

ওয়ালটনের মেগা ডিল অফারে ই-বাইক ও কম্পিউটার কিনে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম  (ভিজিটর : ৪৬)

ই-বাইক ও কম্পিউটারসহ প্রযুক্তিপণ্য কিনে মিলবে ক্যাশভাউচার ও ক্যাশব্যাক

দেশের সুপরিচিত প্রযুক্তিপণ্য ব্র্যান্ড ওয়ালটন ই-বাইক, ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার অ্যাকসেসরিজ কিনে ক্রেতারা সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া কম্পিউটার পণ্য কিনে ১ হাজার ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং নির্বাচিত ই-বাইক কিনে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে।

‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিয়ে ই-বাইক মেগা ডিল অফার’ শীর্ষক এই ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা অথবা ওয়েবসাইট থেকে ই-বাইক, কম্পিউটার পণ্য ও আইটি অ্যাকসেসরিজ কিনলেই এসব সুবিধা পাবেন ক্রেতারা। চলতি মাসের ৯ জুলাই থেকে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত এ অফার চলবে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ জানান, আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্য সাধারণ মানুষের কাছে সহজলভ্য করাই ওয়ালটনের লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে কম্পিউটার ও ই-বাইক ক্রেতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য ক্রয়ের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, পণ্য কেনার পর স্বয়ংক্রিয় এসএমএসের মাধ্যমে ক্যাশভাউচার বা ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শোরুম থেকে সেই সুবিধা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন মডেলের অ্যাকসেস কন্ট্রোল, কেবল ও কনভার্টার, কার্টিজ, সিসিটিভি, কুলার, হাব, পাওয়ার সাপ্লাই ইউনিট, রাউটার, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ওয়াই-ফাই ডঙ্গল, পাওয়ার ব্যাংক, মেমোরি কার্ড, র‍্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, পেন ড্রাইভ, হেডফোন, ইউএসবি কেবল, স্পিকার, ইউপিএসসহ বিভিন্ন আইটি অ্যাকসেসরিজও রয়েছে।

এদিকে, ওয়ালটনের ৮টি মডেলের তাকিয়ে ই-বাইকেও বিশেষ অফার দেওয়া হচ্ছে। এসব ই-বাইকের দাম ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে।


এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝