Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
২০৩০ সালের মধ্যে দেড় কোটির বেশি পরিবার পাবে ফ্যামিলি কার্ড
ম্যারাডোনাকে ছুঁলেন বেলিংহাম
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে
শিরোনাম:

রাজশাহীতে 'জুলাই শহিদ দিবস ২০২৬' পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম  (ভিজিটর : ৮)

রাজশাহীর তানোর উপজেলায় আগামী ১৬ জুলাই 'জুলাই শহিদ দিবস ২০২৬' যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।

সভায় 'জুলাই শহিদ দিবস' পালনের সার্বিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের দায়িত্ব বণ্টন এবং দিবসটির তাৎপর্য জনসাধারণের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিনিধিরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৬ জুলাই জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তানোর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে 'জুলাই শহিদ দিবস ২০২৬' পালন করা হবে। দিবসটি উপলক্ষে শহিদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও বিশেষ স্মরণমূলক কর্মসূচির আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝