বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর - ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শরীয়তপুর সদর উপজেলার পালং বাজারে জেলা প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে, আমরা বলি পরে করি আগে।
তিনি আরো বলেন আজকে শরীয়তপুর প্রেসক্লাবের যেই প্রস্তর স্থাপন হল ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে। তাই এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
গনমাধ্যমকর্মীদের উদ্যেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানাই। আপনারা এমন কিছু লেখা যাবে না যাতে আমি আমাদের কাজের আগ্রহ হারিয়ে ফেলি।
এসময় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর - ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও জেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এফপি/অ