Dhaka, Tuesday | 10 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 10 November 2026 | English
শিরোনাম:

জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি পাইকগাছার বস্ত্র ব্যবসায়ী সমিতি

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেয়েছে। জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের পক্ষ থেকে সমিতিটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক দীপন জোয়ার্দার, পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায় এবং পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ।

জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি অর্জন করায় সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এ অর্জনকে সমিতির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝