Dhaka, Saturday | 19 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 19 September 2026 | English
শিরোনাম:

অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১:৩২ পিএম  (ভিজিটর : ১৫৩)

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ সদস্য। 

আজ সকাল ১১ টায় কোস্টগার্ড মোংলা সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেসবাউল ইসলামের কাছে আত্নসমর্পণ করে তারা।

 এসময় দস্যু বাহিনী ২৭টি আগ্নেয়াস্ত্র ও ৩৯৫ রাউন্ড গুলি জমা দেয়। এসময় বাকি দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান জোনাল কমান্ডার। হুশিয়ারি দেন দস্যুতা না ছাড়লে পরিনতি ভাল হবেনা। 

দস্যু আত্নসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ডের পদস্থ কর্মকর্তারা। 

এর আগে দুই দফায় কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে দুই বাহিনীর ১০ দস্যু। তারা দীর্ঘদিন সুন্দরবনে দস্যুতা সাধারণ জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝